Tuesday, January 12, 2021

সবার প্রিয় রাসুল আমার, হেরার আলোয় ভরা



 

 সবার প্রিয় রাসুল আমার, হেরার আলোয়-ভরা।


ঐ আলোতে ফুটল জগৎ, সবার হৃদয়-হরা॥


        আছেন রাসুল তারকা হয়ে  সবার প্রাণের কাছে--


        বাজে রাসুল প্রীতি বাজে, উম্মতেরই মাঝে--


        জাগে আরশ, কুরসি, কলম; রাঙ্গে সকল ধরা॥


ওগো রাসুল,

তোমার শানে পাল তুলেছে হাজার প্রজাপতি

তাই তো গো আজ মনে মনে গভীর অনুভূতি।


   চারিদিকে খুশির জোয়ার, তোমার আগমণে;

জোনাক জ্বলে, তারা জ্বলে, খুশি জনে জনে।


তোমার শানে দরুদ পড়ে আল্লাহ ও ফেরেশতারা।

Tuesday, November 3, 2020

নূরের উপর নূর







আহাদ ও সামাদ কেবলি তুমি
তোমারই গুনাহগার বান্দাহ আমি।
নূরের উপর নূর গো তুমি
সবারই মালিক, অন্তর্যামী।
তুলনা তোমার নাই গো খালিক
ধ্বংস হবে সবই ঠিক।
কবরে মোরে রাখিও তেমনি
যেমনি রেখেছ নবীদের তুমি।
পৃথিবীতে কর মোরে তোমারই অনুগামী।
চিরঞ্জীব তুমি, চিরকাল স্হায়ী
তোমারি লোকদের করে দাও জয়ী।
তোমারি জিকির, তোমারি ফিকির সবই দামি।

Co


Friday, August 28, 2020

দাদা বাড়ি



 আব্বু- আম্মু এবার চল দাদা বাড়ির পানে
দোয়েল - শালিক ডাকছে মোদের মিষ্টি মধুর গানে।

দাদা বাড়ির গাছে ঝুলে মিষ্টি মজার আম
এসব খেতে দাদুু মণি ডাকছে মোদের নাম।
শহর জীবন বন্দীখানা চল গাঁয়ের টানে।

পুকুর জলে দেখব মোরা কত মাছের খেলা
বন্যা এলে জলাশয়ে চড়ব কলার ভেলা।
গাছ থেকে পেয়ারা পেড়ে খাব গো সুঘ্রাণে।

Tuesday, August 4, 2020

মাটির ঘর





মাটির ঘর
--------------
কথাঃ ডাঃ মুুুুুুুহাম্মদ হেলাল উদ্দিন
সুর ও কন্ঠঃ শাহাবুদ্দিন শিহাব 

কেমন আছেন পূর্বপুরুষ
মাটির ঘরে ভাই
দুদিন পরে যেই ঘরেতে
হইবে আমার ঠাঁই
এমন দশা হবে ও'রে- 
ভেবে দেখি নাই
জাররা সমান আমল আমার
হিসাব হবে ভাই?

আমল ভাল করো ও- মন-
আমল ভাল করো
মাটির ঘরে কেউ কারো নয়
একাই জড়োসড়ো
কখন জানি ডাক আসে রে-
নাই রে- জানা নাই।।

প্রভু আমার থাকলে খুশি
শান্তি পাবো তবে
মরণকালে নবীর দিদার
নসীবেতে হবে 
যাবার আগে ঘরের মালিক 
রব কে যেন পাই ৷৷

Friday, July 31, 2020

আসল ঈদ

বিশ্বনেতা হলেই তবে আসবে আসল ঈদ
মুমিনেরই উপর যখন নির্যাতন হবে রদ।

স্মরণ কর মুমিন ওগো একই জাতি মুসলমান।
যুগে যুগে ধ্বনিত হল গৌরবেরই শান।
ধনিত হল বিশ্বজুড়ে শ্রেষ্ঠ জাতির নিনাদ।

বিশ্বনেতা হও রে আবার  ওরে মুমিন মুসলমান
বিশ্ব জুড়ে গড়তে হবে শ্রেষ্ঠ জাতির শান।
শক্তি সামর্থে ছড়িয়ে দাও রে বিশ্ব নেতার নিনাদ।
বিশ্বনেতা ওরা থাকলে নির্যাতন হবে কি রদ??

Sunday, July 26, 2020

আমাদের ঘর


বাংলাদেশের একটি গাঁয়ে মোদের প্রিয় ঘর
শুনিতে পাই সেথায় নিতি আব্বু - আম্মুর স্বর।
ভাই বোন পরস্পরকে অনেক ভালবাসি
শান্তি সুখে আছি মোরা,  চোখে - মুখে হাসি।
দুই ভাই - দুই বোন মজা করি রোজ
সদা মোরা একসাথে খেতে বসি ভোজ।
তৃপ্তিতে আর স্বাদে যেন ভরে যায় অন্তর
মায়ের হাতের রান্না কি আর করতে পারে পর।
সন্ধ্যা হলে পড়তে বসি পড়ারই টেবিলে
আম্মু নিজে পড়িয়ে দেন পড়া পারিলে।
বাহির থেকে আব্বু আসেন সাথে নিয়ে মজা
সবাই মিলে খেয়ে ফেলি থাকতে তর তাজা।
তৃপ্তিতে আর স্বাদে যেন ভরে যায় অন্তর
ভোলা কি যায় আর বাবা, মায়েরই আদর।

Friday, July 10, 2020

নামায কাযা করো না




নামায কাযা করো না।
নামায কাযা করিলে গো
আল্লাহর খুশি পাবে না।

খুশু খুযু না মানিয়া নামায পড়িলে
বাাঁচিবে না কখনো গো পাপাচার থেকে।
মনে মনে সামনে রেখে কেরাত শুনাও আল্লাহকে।

নামায বিনে কখনো গো জান্নাত পাবে না।

নামায পড়লে গুনাহ খাতা
ক্ষমা পাওয়া যায়।
নামাযেতে আল্লাহর সাথে
মেরাজ হয়ে যায়।
কোন ক্রমে নামায পড়তে ভুলে যেও না।

সবার প্রিয় রাসুল আমার, হেরার আলোয় ভরা

   সবার প্রিয় রাসুল আমার, হেরার আলোয়-ভরা। ঐ আলোতে ফুটল জগৎ, সবার হৃদয়-হরা॥         আছেন রাসুল তারকা হয়ে  সবার প্রাণের কাছে--         বাজে রা...